নকলে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর পরীক্ষার্থীদের

খুলনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ০২:২২আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০৮:২৯

খুলনা নকলে বাধা দেওয়ায় খুলনার কয়রা উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে কক্ষ পরিদর্শক কয়রা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক অরুণ মল্লিককে মারধর করেছে। শনিবার দুপুরে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে তকিম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

হল সুপার মো. হাবিবুর রহমান জানান, শিক্ষক অরুণ মল্লিক ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন কয়েকজন ছাত্রকে নকলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্ররা পরীক্ষা শেষে একত্রিত হয়ে শিক্ষকের ওপর হামলা চালায়।

শিক্ষক অরুণ মল্লিক বলেন, নকলে বাধা দেওয়ার কারণে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, শিক্ষক লাঞ্ছিত হওয়ায় ঘটনা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম