বিএনপি জনগণের কাছে দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ১৭:২৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৭:২৮

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ বিএনপি একটি নিন্দিত দল মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি ষড়যন্ত্র ও নেতিবাচক কথা ছাড়া কিছু খুঁজে পায় না। খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হওয়ার মধ্যে দিয়ে বিএনপি জনগণের কাছে প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত হয়েছে।

শুক্রবার  (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ আরও বলেন, ‘এই প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ দলটির রাজনীতি বলে কিছু নেই। যার কারণে তারা বিভিন্ন অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি একটি নিন্দিত দল। বিএনপি ষড়যন্ত্র ও নেতিবাচক কথা ছাড়া কিছু খুঁজে পায় না।’

‘আরপিও সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার আগামী জাতীয় নির্বাচন করতে চায়’  মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে করার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। ’তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের মতামতের ওপর ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনে আরপিও সংস্কারের প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখানে সরকারের কোনও ভূমিকা নেই।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান