‘প্রচ্ছদ’ সাংস্কৃতিক আন্দোলনের ৩৭ বছর, নাচে-গানে বর্ষবরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ০১:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০১:৪৪

সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ -এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ অনুষ্ঠান কুড়িগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪২৫ বর্ষবরণ উপলক্ষে মন মাতানো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।

পহেলা বৈশাখ (শনিবার) প্রতিষ্ঠার ৩৭ বছরে কুড়িগ্রাম পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ও সোনা বন্ধু ধন দিলোঙ তোমাক নিমন্ত্রণ, খায়া আসপেন হামার গুয়া পান’, ‘আজি বাহাল করিয়া বাজান রে দোতারা’ সহ বেশ কিছু জনপ্রিয় গান আর নৃত্যে হাজারো দর্শকদের মুগ্ধ করে প্রচ্ছদের এ  আয়োজন।

‘প্রচ্ছদ’ এর অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের একাংশ ‘সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না’ আর  ‘আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে’ প্রভৃতি মনমুগ্ধকর গানের সঙ্গে একক ও দলীয় নৃত্য দর্শকদের আনন্দে আন্দোলিত করে।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘প্রচ্ছদ’ বিভিন্ন আন্দোলন সংগ্রামে কুড়িগ্রামের মানুষদের সাংস্কৃতিকভাবে উৎসাহ জুগিয়ে আসছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সাহায্য নিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ায় ‘প্রচ্ছদ’।

‘প্রচ্ছদ’ এর সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, ‘প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ উপলক্ষে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশীয় সংস্কৃতি ধরে রাখতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান