মাদারীপুরের চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মাদারীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ২০:১৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:২৯

বিনামূল্যে চক্ষু চিকিৎসা মাদারীপুর সদর উপজেলার দ্বীপ ইউনিয়নখ্যাত দুর্গম চরাঞ্চল ধূরাইলের সুবিধাবঞ্চিত তিন শতাধিক মানুষকে রবিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫৫ জনের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা হয়েছে।

ধূরাইল ইউনিয়নের মোহাম্মদ মোহসীন খানের উদ্যোগে সরদারকান্দি এলাকায় এই চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা দেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন আই হসপিটাল, টেকেরহাট শাখার কর্মকর্তা ডা. সনক নাগ ও তার সহযোগী চিকিৎসকরা। দুর্গম এলাকার চিকিৎসা সেবাবঞ্চিত দরিদ্র মানুষজন এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চক্ষু চিকিৎসাসেবার আয়োজক মোহাম্মদ মোহসীন খান বলেন, ‘ধূরাইল ইউনিয়নের গ্রামগুলোর মানুষ চিকিৎসাসেবা বঞ্চিত। তাদের অনেকেই চিকিৎসার জন্য ২৫ কিলোমিটার দূরের সদর হাসপাতালে যেতে পারেন না। এই স্বাস্থ্যসেবায় তাদের সম্পূর্ণ বিনা খরচে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও লেন্স সংযোজন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীতেও প্রতিবছর এই সেবা অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম