কুষ্টিয়ার সেই ‘জঙ্গি আস্তানা’য় সুনসান নীরবতা

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৮ এপ্রিল ২০১৮, ০৭:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০৭:৪৭

ভেড়ামারার ‘জঙ্গি আস্তানা’ কুষ্টিয়ার ভেড়ামারার সেই ‘জঙ্গি আস্তানা’ ঘিরে এখন সুনসান নীরবতা। মানুষের কোলাহল নেই কোনও। যদিও এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জিম্মা থেকে বাড়িটি মালিক বুঝে পেয়েছেন। তবু কেউ সেখানে থাকে না। জঙ্গি উপস্থিতি এবং এর জেরে পুলিশি অভিযানের আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি এলাকাবাসীর মন থেকে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। কেউ সেখানে বসবাস করছে না। স্থানীয় যুবক হাকিম জানান, এখনও ভয়ে-আতঙ্কে তারা ওই বাড়ির আশপাশে যান না। মাঝে মাঝে পুলিশ এসে খোঁজখবর নিয়ে যায়। তাছাড়া এলাকার কেউ সেখানে যায় না।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ওই বাড়িতে কেউ থাকে না। তাছাড়া সন্দেহজনক ঘোরাফেরা করতেও কাউকে দেখা যায় না। তবে এখনও মাঝে-মধ্যে নজরদারি করা হয়।’

‘জঙ্গি আস্তানা’য় কেউ থাকে না গত বছরের ৩০ জুন উপজেলার বামনপাড়া তালতলা এলাকার বাড়িটিতে ‘অপারেশন টেপিড পাঞ্চ’ নামে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়। ২২ ঘণ্টার ওই অভিযানে নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রী তিথি, তাদের মেয়ে আফিয়া হাসান (৫ মাস), আরমান আলীর স্ত্রী টলি আরা, তাদের মেয়ে নোভা (৬) ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়াকে আটক করা হয়। এরপর ওই বাড়ির মালিক নাসিমা বেগমকেও আটক করে পুলিশ। ওই অভিযানে ১০ কেজি বিস্ফোরক দ্রব্য, দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার জব্দ করা হয়।

অভিযান শুরুর আগে ওই জঙ্গি আস্তানার চারপাশে ৫০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

পরে এ ঘটনায় দায়ের করা মামলা চলছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম