১২০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের ওপর মানুষ, এলাকায় শোরগোল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৮:৩৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৯:৪২

১২০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারের ওপর মানুষ

নারায়ণগঞ্জের কাঁচপুরে ১২০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে গেছেন এক ব্যক্তি। প্রায় ১ লাখ ৩২ হাজার হাই-ভোল্টেজের টাওয়ারের ওপর মানুষ উঠে পড়ায় ওই লাইনের বিদ্যুতের সঞ্চালন বন্ধ করে দিয়েছে ডিপিডিসি। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফখরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, শুক্রবার (২০ এপ্রিল) সকালের কোনও এক সময় ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটি বেয়ে টাওয়ারের একেবারে উঁচু স্থানে উঠে যায়। এসময় নিচ থেকে স্থানীয় লোকজন তাকে নেমে আসার আহ্বান করলেও তিনি কোনও সাড়া দেননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে গিয়ে তাকে নেমে আসার জন্য হ্যান্ড মাইক দিয়ে আহ্বান করেন। কিন্তু তিনি কোনও কিছুতেই নামছেন না। এদিকে তাকে দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করছেন লোকজন। 

টাওয়ারের চূড়ায় দেখা যাচ্ছে মানুষকে

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফখরুদ্দিন জানান, ঢাকা থেকে লেডার (মই) আনতে খবর দেওয়া হয়েছে। খুঁটির বিদ্যুৎ লাইনের সঞ্চালন বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে নামিয়ে আনার জন্য বিদুৎ বিভাগের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, সকালে লোকজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পায়- এক ব্যক্তি প্রায় ১২০ থেকে ১৩০ ফুট উঁচু এবং প্রায় ১ লাখ ৩২ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনে উঠে খেলছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। উদ্ধারকারী দল আসার পরও যন্ত্রপাতি সংকটের কারণে উদ্ধার তৎপরতা ধীরগতিতে হচ্ছে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই ফয়সাল জানান, পুলিশ ঘটনাস্থলে এসে ডিপিডিসির সঙ্গে যোগাযোগ করে ওই লাইনের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিস উঁচু মই আনার জন্য ঢাকায় খবর দিয়েছে।  উঁচু মই এলেই তাকে নামানোর তৎপরতা শুরু হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম