কেসিসি নির্বাচন: কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বিএনপি প্রার্থীর

খুলনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ২১:০০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২১:০৪

খুলনা সিটি করপোরেশন নির্বাচন দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালিয়ে হয়রানি করাসহ ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুর রহমান। শনিবার (২১ এপ্রিল) দুপুরে এ অভিযোগ লিখিতভাবে কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে দেওয়া হয়েছে। একইসঙ্গে এ ব্যাপারে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এস এম আব্দুর রহমান অভিযোগ করেন, শুক্রবার (২০ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ তার ওয়ার্ড এলাকার বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযানের নামে তল্লাশি চালায়। এসময় বিএনপি নেতা আসলামের বাড়িতে ভাঙচুরও করা হয়। নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোসহ হুমকি দেওয়া হয়েছে। পুলিশের এ ধরনের ভূমিকা বিএনপি প্রাথীর নির্বাচনি প্রচারণাকে বাধাগ্রস্ত করবে বলে দাবি করেন তিনি।
কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, ‘১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম আব্দুর রহমানের একটি লিখত অভিযোগ শনিবার দুপুরে পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম