সুবর্ণ ট্রেনের ছাদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০১৮, ১১:৫৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১২:৩৯

চট্টগ্রাম রেলস্টেশন
ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন সুর্বণ এক্সপ্রেসের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় দুই শিশুর লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ। বুধবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছালে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। ট্রেনে ছাদে লাফালাফি করার সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তারা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জিআরপি থানার ওসি শহীদুল ইসলাম  এ তথ্য জানিয়েছেন। নিহত দুই শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে বলেও তিনি জানান।

শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রেনের ছাদে মৃতদেহ পড়ে আছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই ট্রেনের ছাদ থেকে রায়হান (৮) নামে আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছি। সে আমাদের জানিয়েছে, তারা ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠে চট্টগ্রাম আসছিল। ফেনীর কাছাকাছি এলে ট্রেনের ছাদে লাফালাফি করার সময় ওভারব্রিজের  সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন আহত হয়। ঘটনাস্থলেই দুইজন মারা যায়। রায়হান নিজেও অজ্ঞান হয়ে পড়ে। পরে চট্টগ্রাম রেলস্টেশনে আসার পর তার জ্ঞান ফেরে।’

হতাহতরা ছিন্নমূল শিশু এবং কোনও ধরনের উদ্দেশ্য ছাড়াই তারা ট্রেনের ছাদে করে চট্টগ্রাম আসছিল বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম