প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ২০:১৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ২০:২১

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চুয়াডাঙ্গায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে রানা নামের এক যুবক। বুধবার সকালে বাড়ি থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে ওই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত ওই ছাত্রীকে জখম ওই শিক্ষার্থীর চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গালর্স একাডেমির ৮ম শ্রেণিতে পড়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ওই শিক্ষার্থী সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে সে গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে পেছন থেকে এলাকার চিহ্নিত বখাটে রানা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, ছুরিকাঘাতের স্থানটি কিডনির ঠিক একটু নিচে হওয়ায় প্রচুর রক্ষক্ষরণ হয়েছে। শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে কোনও কিছু বলা ঠিক হবে না।

জখম ওই শিক্ষার্থী বলেন, ‘চুয়াডাঙ্গা শহরের সর্দার পাড়ার লিয়াকতের ছেলে রানা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে আমাকে প্রেমের প্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হওয়াতে বিভিন্ন সময়ে আমাকে হত্যার হুমকিও দিয়েছিল সে।’

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, বখাটে রানাকে গ্রেফতারে এরইমধ্যে পুলিশের বেশ কয়েকটি টিমকে মাঠে নামানো হয়েছে। খুব শিগগিরই রানা আইনের আওতায় আসবে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম