রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ১০:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১০:২৩

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনচার বেগম (২৬) নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ সময় আনছার বেগমের বাবা মকবুল আহমদ (৬৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী  (রেজিস্ট্রার্ড) ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নারী নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ৭৩২/৭ নং শেডের ডি-ব্লকের মো. ইলিয়াছের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আনছার বেগমের স্বামী ইলিয়াছের দোকানের সামনে কবিরাজী ওষুধ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার এক পর্যায়ে আনছার বেগমকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এই ঘটনায় টেকনাফ হ্নীলা নয়াপাড়া ক্যাম্পের ৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের মৃত কালা মিয়ার ছেলে ছৈয়দ আহমদ (৬৫), একই ক্যাম্পের ছৈয়দ আহমদের ছেলে আবুল মাছন (১৮),  ২৭/৬ নং শেডের ই-ব্লকের ছালেহ আহমদের ছেলে মো. ইউছুফ (২২) ও তার ভাই মো. ইব্রাহীম (২৫), ছালেহ আহমদ (৬২), ৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের ছৈয়দ আহমদের দিলবাহার (৪০) কে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

রনজিত বড়ুয়া আরও জানান, নিহত আনছার বেগমের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান