ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ০৯:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ০৯:১০

বন্দুকযুদ্ধ ময়মনসিংহের কৃষ্টপুরের আলিয়া মাদ্রাসা রোডে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালাচান নামের একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত কালাচান ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান। তিনি জানান, শুক্রবার রাত ২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচানকে ৫০ পিস ইয়াবা ও একটি ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে আরেক মাদক ব্যবসায়ী সিরাজকে ধরতে রাত আড়াইটার দিকে কৃষ্টপুর আলিয়া মাদরাসা রোডের কালা বাজার এলাকায় গেলে সিরাজের নেতৃত্বে ৭/৮ জন দুস্কৃতিকারী কালাচানকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কালাচানের বুকে গুলি লেগে আহত হয়। দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত কালাচানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রামদা ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত কালাচানের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম