পাখির প্রাণ বাঁচাতে ছুটে এলো ফায়ার সার্ভিস

রাবি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ২৩:৪৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২৩:৪৫

জালে জড়ানো বসন্ত বাউরি (ছবি- প্রতিনিধি)

মই দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ওপরে উঠছিলেন, তখন আশেপাশের মানুষ সব দাঁড়িয়ে যান। তারা আগুন খুঁজতে থাকেন। না, কোথাও আগুন নেই। সবাই অবাক হয়ে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লিচু গাছে জড়ানো জাল ছাড়িয়ে আনছেন, যাতে আটকে আছে চারটি ‘বসন্ত বাউরি’ পাখি। এর মধ্যে দু’টি মারা গেছে।

এমন উদ্ধারকাজ দেখে কেউ কেউ প্রশংসা করলেন। কেউ কেউ আবার হাসতে হাসতে হাঁটা শুরু করলেন। শনিবার (২৮ এপ্রিল) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এভাবেই দু’টি বসন্ত বাউরিকে জীবিত ও দু’টিকে মৃত উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনের সামনে একটি লিচু গাছে জালে আটকা পড়ে পাখি চারটি। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষকা দেবশ্রী মণ্ডল প্রথমে পাখিগুলোকে আটকে থাকতে দেখেন। পরে তিনি ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যেই তারা দু’টি গাড়িতে সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে হাজির হয়। ফায়ার সার্ভিস কর্মীরা মই লাগিয়ে গাছে উঠে যান। এরপর বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চারটি পাখির মধ্যে দু’টিকে জীবিত উদ্ধার করেন তারা। অন্য দু’টি পাখি তারা আসার আগেই মারা যায়।

শিক্ষক দেবশ্রী মণ্ডল বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব আমাদের। পাখি উদ্ধারে সবার এমন অংশগ্রহণ অনেক বেশি মানবিক ও সচেতনতামূলক।’

বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘প্রাণ তো প্রাণই। সেটা মানুষের হোক বা অন্য কিছুর। আমরা বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমকে জানাই। তারা আমাদের এখানে দ্রুত আসার নির্দেশ দেন। এরপর আমরা সেখানে গিয়ে দু’টি পাখি উদ্ধার করি।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান