কুড়িগ্রামের দুই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ মে ২০১৮, ০২:২১আপডেট : ০১ মে ২০১৮, ০২:২২

কুড়িগ্রাম চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করা হলো কুড়িগ্রামের দুইটি সংসদীয় আসনের সীমানা। সোমবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন এবং চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের সীমানা চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজীবপুর ও রৌমারী উপজেলা এবং চিলমারী উপজেলার নয়াহাট, অষ্টমীরচর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের সীমানা ছিল। সম্প্রতি উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন বাদ দিয়ে চিলমারী, রাজিবপুর ও রৌমারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ আসনের এবং চিলমারী উপজেলার নয়াহাট, অষ্টমীরচর ইউনিয়ন বাদ দিয়ে শুধুমাত্র উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সীমানা পুনর্বিন্যাস করে একটি খসড়া প্রকাশ নির্বাচন কমিশন। পরে এর ওপর আপত্তি শুনানি শেষে সোমবার (৩০ এপ্রিল) সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত গেজেট প্রকাশ করে কমিশন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান