ফেনীতে শিবির অভিযোগে ছাত্রলীগের ২ নেতাকে অব্যাহতি

ফেনী প্রতিনিধি
০৫ মে ২০১৮, ১৬:৪৮আপডেট : ০৫ মে ২০১৮, ১৬:৪৮

তায়হান ও নাঈম পাটোয়ারি
ফেনীতে ছাত্রলীগের পদে থেকে শিবিরের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে ২ নেতাকে  অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন-  জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক তায়হান পাটোয়ারি ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক নাঈম পাটোয়ারি। তারা আপন  দুই ভাই।

শনিবার (৫ মে) জেলা ছাত্র-লীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, তায়হান ও নাঈম ছাত্রলীগে অনুপ্রবেশের পর বিভিন্ন মানবিক সংগঠনের আড়ালে শিবিরের কর্মকাণ্ড অব্যাহত রাখছিল। এছাড়া ছাত্রলীগের সাংগঠনিক গোপন তথ্যগুলো শিবির নেতাদের জানিয়ে দিত ও গোপনে শিবিরের কর্মকাণ্ড পরিচালনা করতো। তাদের পিতা ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল ও রুকন ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশে পাড়ি জমান।

এ ব্যাপারে জেলা ছাত্র-লীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  

স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ফেনীতে ছাত্রলীগের মধ্যে থেকে শিবির কর্মীদের বের করে দেওয়ার এ অভিযান অব্যাহত থাকবে। জেলা ছাত্রলীগের কমিটিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে আরও বেশ কয়েকজন অনুপ্রবেশকারী শিবির রয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান