খুলনায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর ওপর বোমা হামলা

খুলনা প্রতিনিধি
০৫ মে ২০১৮, ২৩:০০আপডেট : ০৬ মে ২০১৮, ০০:৩৩

খুলনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৭নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। শনিবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের উত্তর কাশিপুর যমুনার পুরাতন সেলস সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে। 

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রত্নেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। তবে এতে কাউন্সিলর ও তার সমর্থকদের কেউ আহত হননি।

শেখ আমানত নামে পিন্টুর এক কর্মী জানান, বিএনপির কাউন্সিলর প্রার্থীর নির্বাচনি অফিস থেকে দুইশ’ গজ দূরে বোমা ও গুলি হামলা হয়। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। পর পর ৫-৭টি বিকট শব্দ হয়। ঘটনাস্থলের সড়কের ওপর বোমার বিস্ফোরণের আলামত রয়েছে।

তিনি আরও বলেন, ‘পিন্টু পশ্চিমপাড়া থেকে নামাজ শেষে পিন্টু দলের ২৫-৩০ জন নেতাকর্মীকে নিয়ে অফিসের দিকে আসছিলেন। পথে তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। তবে এতে পিন্টুর কোনও ক্ষতি হয়নি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম