খুলনায় হামলার তদন্তে গিয়ে হামলার শিকার ওসি

খুলনা প্রতিনিধি
০৬ মে ২০১৮, ০১:৪৩আপডেট : ০৬ মে ২০১৮, ০২:২৩

খুলনা

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুর ওপর হামলার ঘটনা তদন্তে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়েছেন খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন। আহত অবস্থায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এছাড়া  এ এস আই লিটনও ওই ঘটনায় আহত হন। ওসির মুখ ঘুষিতে জখম ও লিটনের হাত জখম হয়। এ ঘটনার পর পুলিশ রসুল ও নাদিম নামে ২ জনকে আটক করে থানায় নিয়েছে। রসুল কাউন্সিলর পিন্টুর চাচা ও নাদিম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমের সমর্থক।

খালিশপুর থানা পুলিশের এসআই রত্নেশ্বর রায় জানান, রাতে ঘটনার খবর পেয়ে ওসি সরদার মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা বোঝার চেষ্টা করেন। স্থানীয় জনতা কয়েকটি শব্দ শোনার কথা বলেন। কিন্তু পুলিশ এ ধরনের কোন আলামত না পেয়ে আরও গভীরে তদন্ত করতে অগ্রসর হন। এ অবস্থায় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে হাতাহাতিতে ওসি মাথায় আঘাত পান। তাকে রাতে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নজরদারি করছেন। ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ বা গুলির তেমন কোন আলামত পাওয়া যায়নি।

হামলার শিকার এসআই লিটন

স্থানীয় জনতার দাবি, রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের উত্তর কাশিপুর যমুনার পুরাতন সেলস সেন্টারের সামনে কয়েকটি বিকট শব্দ শোনা যায়। ঝড়ের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে কাউন্সিলর প্রার্থী পিন্টুর ওপর হামলা হয় বলে জানার পরই পুলিশ বিষয়টি তদন্তে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং প্রধান এডিসি সোনালী সেন বলেন, রাতে ঘটনা তদন্তে যাওয়ার পর খালিশপুর থানার ওসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। রবিবার এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো সম্ভব হবে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের