বগুড়া পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া প্রতিনিধি
১৩ মে ২০১৮, ০৯:৩২আপডেট : ১৩ মে ২০১৮, ০৯:৩২

বাজেট ঘোষণা উপলক্ষে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক
বগুড়া পৌরসভায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৬৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ মে) দুপুরে মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে পৌরকর বৃদ্ধির মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র বলেন, ‘পৌর এলাকার সব কাঁচা রাস্তা কার্পেটিং, সোলিং ও সিসি রাস্তায় পরিণত করতে প্রায় ২০০ কোটি টাকার প্রয়োজন। পৌর এলাকায় জেলা পরিষদের ৭টি রাস্তা মেরামতের অনুরোধ জানানো হয়েছে। সার্কিট হাউস থেকে সাতমাথা পর্যন্ত ফুটপাত প্রশস্ত ও আধুনিকীকরণসহ আগামী অর্থ বছরে আরও নতুন ফুটপাত নির্মাণ করা হবে। এছাড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে সড়ক-মহাসড়ক বিভাগ কর্তৃক ডিভাইডার নকশা বাস্তবায়ন ও সাতমাথার একটি ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, পৌর সচিব ইমরোজ মুজিব, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, রোস্তম আলী প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি