সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়া থেকে দুই বান্ধবীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০১৮, ২২:৪০আপডেট : ১৮ মে ২০১৮, ২২:৫১

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়া থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই পাড়ার সুমন ত্রিপুরার ঘর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুই কিশোরীর একজন সুমন ত্রিপুরার মেয়ে ছবি রানী, অন্যজন তার বান্ধবী সুকল্পি ত্রিপুরা।

এসআই আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ত্রিপুরা পাড়ায় গিয়ে মেয়ে দু’টির লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ গিয়ে লাশ দু’টি ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় পেয়েছে। তবে পরিবারের লোকজন জানিয়েছে, তারা লাশ দু’টি ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে তারা লাশ দু’টি নিচে নামিয়ে রাখেন।’

এক প্রশ্নের জবাবে এসআই আব্দুর রহিম বলেন, ‘মেয়ে দু’টি মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম