ধান খেলো ছাগলে, প্রাণ গেলো বৃদ্ধার

বগুড়া প্রতিনিধি
২১ মে ২০১৮, ০৯:১১আপডেট : ২১ মে ২০১৮, ১৪:০৮

 জায়দা বেওয়া (৭০) ও মেহের আলী (৫০)

বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন মেহের আলী (৫০)। সে সময় একটি ছাগল এসে ধান খাওয়া শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে পিটিয়ে ছাগলটির পা ভেঙে দেন মেহের আলী। এ খবর পেয়ে প্রতিবাদ করেন ছাগলটির মালিক পাশের বাড়ির জায়দা বেওয়া। এরপর মেহের আলী আরও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে জায়দার ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছে এসব তথ্য জানা গেছে।

রবিবার (২০ মে) বগুড়ার ধুনট উপজেলার চিকাশী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধুনট থানা পুলিশ মেহের আলীকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ছাগলের ধান খাওয়া নিয়ে বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে এক বৃদ্ধা মারা গেছেন। তাৎক্ষণিকভাবে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশ আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের