মাদক উদ্ধারে গিয়ে ধারালো অস্ত্রের মুখে মাদারীপুরের র‍্যাব!

মাদারীপুর প্রতিনিধি
২২ মে ২০১৮, ২০:২৫আপডেট : ২২ মে ২০১৮, ২০:৪২

মাদারীপুর র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে শরীয়তপুরের ডামুড্যায় এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ধারালো অস্ত্রের মুখে পড়েন। পরে কোনও ধরনের রক্তপাত ছাড়াই মাদক ব্যবসায়ী শামীম খানকে আটক করা হয়। অভিযানে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ১ লাখ ৩১ হাজার ২০০ টাকা এবং দুটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
আটককৃত শামীম খান একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এবং একটি হত্যা মামলার প্রধান আসামি।
মঙ্গলবার দুপুরে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীম খানকে ধরতে ডামুড্যার আধাশন গ্রামে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সে ধারালো অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের আঘাত করতে উদ্যত হয়। এ সময় র‍্যাব সদস্যরা কৌশলে তাকে ধরে ফেলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শামীম খান মিয়ানমার থেকে ইয়াবা এনে মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে ব্যবসা করে আসছিল। এছাড়াও সে গোসাইরহাট থানার একটি হত্যা মামলার প্রধান আসামি এবং ২০০৯ সালে একটি অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক শামীম খানের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী