মাগুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি
২২ মে ২০১৮, ২১:০৩আপডেট : ২২ মে ২০১৮, ২১:০৭

মাগুরা

মাগুরা সদর উপজেলার বেনিপুর এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও পাঁচ জন বাসযাত্রী অহত হয়েছেন। মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল অরোহী হচ্ছেন- শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ উড়ুপাড়া গ্রামের হাসান আলীর ছেলে রাজু (৪০) ও একই এলাকার শেখপাড়া গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে দুলাল (৪২)।

মাগুরা সদর থানার এসআই  বিশ্বজিৎ কুমার জানান, সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর থেকে মাগুরামুখী নিউ সজিব পরিবহনের একটি বাস সদরের বেনিপুর এলাকায় পৌঁছার পর সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে রাস্তার পাশের গাছে গিয়ে আঘাত করে বাসটি। এসময় ঘটনাস্থলেই রাজু ও দুলাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন ৫ বাসযাত্রী। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম