মাদক বিক্রেতাদের এই দেশে ঠাঁই হবে না: বদিউজ্জামান সোহাগ

বাগেরহাট প্রতিনিধি
২৬ মে ২০১৮, ০২:০০আপডেট : ২৬ মে ২০১৮, ০২:০৪

মাদক বিক্রেতাদের এই দেশে ঠাঁই হবে না: বদিউজ্জামান সোহাগ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, মাদক বিক্রেতাদের এই দেশে কোনও ঠাঁই হবে না। তারা সমাজ তথা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। শুক্রবার বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি যাতে কোনও ষড়যন্ত্র না করতে পরে এজন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খান কিছলুর রহমান খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সাবেক যুবলীগ সভাপতি মো. মুশফিকুর রহমান নাহার, আওয়ামী লীগ নেতা ও এপিপি খান সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন ফকির, অধ্যাপক মাহাফিজুর রহমান মাফুজ,  বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজাহান আলী খান প্রমুখ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের