পাবনায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১, অস্ত্র ও মাদক উদ্ধার

পাবনা প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১০:৩৭আপডেট : ২৬ মে ২০১৮, ১০:৪৩

পাবনা পাবনা শহরের মহেন্দ্রপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রহমান নামের একজন নিহত হয়েছে। পুলিশ দাবি করেছে, নিহত ব্যক্তি  মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য হয়েছেন বলেও জানানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আব্দুর রহমানকে গ্রেফতারের পর শুক্রবার দিনগত রাত ২টার দিকে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সঙ্গে নিয়ে পাবনা শহরে পাশে মহেন্দ্রপুর এলাকায় মাদক উদ্ধারে যায়। এসময় আব্দুর রহমানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় আব্দুর রহমান পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের ছোড়া ককটেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় শাটারগান, তিন রাউন্ড গুলি, চার রাউন্ড গুলির খালি খোসা ও ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

আব্দুর রহমান সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কবিরপুর এলাকার মৃত আছের উদ্দিন শেখের ছেলে।

আরও পড়ুন- 

দুর্গম সীমান্ত দিয়ে দেশে এখনও আসছে মাদক!

মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে নির্দোষ ব্যক্তিকে ফাঁসালেন দুই পুলিশ কর্মকর্তা?

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম