পটুয়াখালীতে দুই ট্রাক রেণুপোনাসহ আটক ৮

পটুয়াখালী প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১৭:০৪আপডেট : ০১ জুন ২০১৮, ১৭:০৪

পটুয়াখালীতে দুই ট্রাক রেণুপোনাসহ আটক ৮

পটুয়াখালীতে দুইটি ট্রাকবোঝাই সাড়ে ৯ লাখ বাগদা ও গলদা রেণুপোনাসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ জুন) ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা রেণুপোনাগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৯ লাখ টাকা। কোস্টগার্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. শফিকুল, মো হিরা, জহিরুল ইসলাম, মো. মাহাবুব, আলী হোসেন, মো. সুমন, মো. শহিদুল ও সুমন মিয়া।

শুক্রবার সকালে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী মেজিস্ট্রেট শাবেকুন নাহারের আদালত তাদের মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।তবে ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্ত মো. মশিউর রহমান জানান, ‘দুটি ট্রাক থেকে ৯ লাখ ৫৫ হাজার অবৈধ বাগদা ও গলদা রেণুপোনা জব্দ করা হয়েছে। এসময় দুই ট্রাকের চালকসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন।’

পরে নির্বাহী মেজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে গলদা রেণুপোনা লাউকাঠি নদীতে ও বাগদা রেণুপোনা কলাপাড়ার আন্ধার মানিক নদীতে অবমুক্ত করা হয়। রেণুপোনাগুলো গলাচিপা ও কলাপাড়া থেকে খুলনায় পাচার করা হচ্ছিল। 

/আইএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি