আম কুড়ানোর সময় বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ স্কুলছাত্রের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৮, ২২:৫০আপডেট : ০৬ জুন ২০১৮, ০৮:২৫

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামে আম কুড়ানোর সময় বজ্রাঘাতে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুর রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহত তিন স্কুলছাত্র হলো– চরবাগডাঙ্গার সোনাপট্টি গ্রামের তৈমুর রহমানের ছেলে গাউস আলী (১৪), নুরুল ইসলামে ছেলে ফায়সাল আলী (১৪) ও ইসাহাক আলীর ছেলে ইমন (১৫)।

ওসি মঞ্জুরুর রহমান বলেন, ‘সন্ধ্যার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় তিন স্কুলছাত্র বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াচ্ছিল। এসময় বজ্রপাত হলে এর আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যায়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের