বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০১৮, ১২:২৪আপডেট : ০৯ জুন ২০১৮, ১৩:৩৮

চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ওই উপজেলার কেরানিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।  

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুইজনের একজনের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক (২৮) বছর। নিহত অপর ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৫)।

জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাসাস মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে এক অজ্ঞাত নারীসহ দুইজন মারা যান। আহতাবস্থায় আরও সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

আহতরা হলেন- ইসমাইল (৪২), বিল্লাল (৩৩), রাফি মির্জা (৩০), অরুণ দাশ (২৮), আকরাম (২৫), শামসুল আলম (৩৫) ও টিপু (২৮)। তাদেরকে স্থানীয় আশ শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান