নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত ফেনীর রনি

ফেনী প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ১৫:৫৩আপডেট : ০৯ জুন ২০১৮, ১৯:৫৯

নিহত রনি (স্বজনদের কাছ থেকে সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আরিফুল ইয়াকুব রনির (২৪) নামে ফেনীর এক তরুণ নিহত হয়েছেন। তার বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন। নিহত রনির খালু ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্ক পুলিশের বরাত দিয়ে নিহত রনির স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ফ্লাটবুশ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এসময় আরও এক বাংলাদেশি ছুরিকাঘাতে আহত হয়েছেন।’  

জানা যায়, ৫৫০ ওসেন অ্যাভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রনিকে গুলি করা হয়। একই সময়ে রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি তরুণকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিউ ইয়র্ক পুলিশের বরাত দিয়ে নিহত রনির স্বজনরা আরও জানান, সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স এসে রনিকে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত আরেক বাংলাদেশিকে নেওয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে। তার নাম এখন পর্যন্ত জানা যায়নি।

রনির খালু ফরহাদ হোসেন জানান, রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন। কী কারণে ওই বিল্ডিংয়ে গিয়েছিলেন তিনি এবং তার সঙ্গে থাকা তরুণটি কে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম