কুমিল্লায় পিকআপের ধাক্কায় রিকশা আরোহী দুই নারী নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১৯:০২আপডেট : ১৪ জুন ২০১৮, ১৯:৪৯

মহাসড়ক অবরোধ (ছবি- প্রতিনিধি)

কুমিল্লার চান্দিনায় পিকআপের ধাক্কায় রিকশা আরোহী দুই নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এ খবর নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আবুল হোসেন (৩৮) ও কাউসার হোসেন (২২) নামে দুই অবরোধকারীকে আটকও করা হয়।

নিহত দুই নারী হলেন মাজেদা বেগম (৬২) ও জান্নাতুল (২৬)। তারা চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের বাসিন্দা। আহত তিনজন হলেন পিকআপচালক, রিকশাচালক ও অতিন চন্দ্র দাস নামে এক ব্যক্তি। দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের বিধান চন্দ্র দাসের ছেলে অতিন চন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই রিকশা-আরোহী এক নারী যাত্রী নিহত ও একজন গুরুতর আহন হন। এ সময় রিকশা ও পিকআপের চালকসহ আরও এক ব্যক্তি আহত হন।

সূত্র আরও জানায়, আহত নারী যাত্রীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অন্য তিন আহত ব্যক্তির মধ্যে অতিন চন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সুপার সুপার মো. শাহ্ আবিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মহাসড়ক অবরোধ করা হয়েছিল। এখন স্বাভাবিক আছে।

 

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম