ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় সোহান (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ১০ জন। ঈদের দিন সকাল থেকেই ঝিনাইদহের বিভিন্ন এলাকায় এসব সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাল্গুনী সাহা জানান, দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
আহতদের মধ্যে সোহান নামে একজনকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু ঘটে । সোহান মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামের মৃত নিটুল হোসেন এর পুত্র। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ইমামুল (১৮), মানিক(১৪), সাগর(২১), সোহেল(২৭), মিজান(২১), রোকন (১৫), আকাশ(১৮)।
তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই মোটর সাইকেল দুর্ঘটনার শিকার।








