সিলেট থেকে আ.লীগের পাঁচ মেয়র প্রার্থীর নাম যাচ্ছে মনোনয়ন বোর্ডে

তুহিনুল হক তুহিন, সিলেট
১৮ জুন ২০১৮, ২১:০০আপডেট : ১৮ জুন ২০১৮, ২১:৩৭

সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের ৫ মনোনয়ন প্রত্যাশী

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে নির্বাচনি প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ জুন) দুপুরে সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন চাওয়া ৫ প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি বলেন,‘সোমবার (১৮ জুন) রাতের মধ্যেই পাঁচ মেয়র প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হবে। সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কে মেয়র পদে নির্বাচন করবেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ২২ জুন।’

সিলেটে মেয়র পদে আওয়ামী লীগের ৫ মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ। তাদের মধ্যে সাবেক মেয়র হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান অনেক এগিয়ে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও তার বিষয়ে ইতিবাচক তথ্য দেওয়া হয়েছে বলেও একটি সূত্রে জানা গেছে।

তবে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি নির্বাচনে যাকেই মনোনয়ন দেবেন দলের সবাই নৌকার বিজয় নিশ্চিত করতে তার পক্ষেই কাজ করবে।’

তিনি আরও জানান, আগামী ২২ জুন মনোয়ন বোর্ডের বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনাসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। সেখানেই সিদ্ধান্ত হবে কে হচ্ছেন মেয়র প্রার্থী। ওই বৈঠকে সিলেট আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের উপস্থিত থাকার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।

/জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম