শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ০৩:২৭আপডেট : ২৫ জুন ২০১৮, ০৩:২৯

সুনামগঞ্জ সুনামগঞ্জের শাল্লায় রবিবার সন্ধ্যায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। নিহতের নাম মো. শাহ আলম (৩৭)। তিনি উপজেলার বাহারা ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জনাব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামের শাহ আলমের গ্রুপের এক শিশুর সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের ইয়াসিন আলীর গ্রুপের এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. শাহ আলম নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন, আছিদা বেগম (২৫), নুরুল ইসলাম (৩০), আলম মিয়া (৩৪), কাইয়ূম মিয়া (৩৫),মাহমুদা বেগম (৩০) ও হৃদয় মিয়া (২১)। তাদের স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘাতে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শাল্লা থানার ওসি (তদন্ত) মো. জাহিরুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছয়জনকে আটক করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম