চায়ের আমন্ত্রণে গাজীপুরের এসপির অফিসে হাসান উদ্দিন সরকার

গাজীপুর প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ০৩:১৫আপডেট : ২৯ জুন ২০১৮, ০৪:২৭

এসপির অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসান সরকার গাজীপুর জেলা পুলিশ সুপারের (এসপি) চায়ের আমন্ত্রণ গ্রহণ করে তার অফিসে গিয়েছিলেন সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। বৃহস্পতিবার দুপুরে তিনি এসপি হারুন উর রশীদের কার্যালয়ে যান।

পরে হাসান সরকার গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার গাজীপুরের আদালতে মামলার হাজিরার তারিখ ছিল। আদালতে হাজিরার পর ফোনে গাজীপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা হয়। এসময় তিনি আমাকে তার কার্যালয়ে চায়ের দাওয়াত দেন। দাওয়াত রক্ষা করতে দুপুরে তার অফিসে যাই।’ 

এসপির বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কিনা জানতে চাইলে হাসান উদ্দিন সরকার বলেন, ‘সব সময়ই অভিযোগ থাকবে। উনি যেদিন আইজিপি হবেন সেদিনও থাকবে, রিটায়ারর্ড করলেও থাকবে। আমি সব সময় খারাপের বিরুদ্ধেই আছি।’

গাজীপুর সিটি নির্বাচনে পুলিশের ভূমিকা প্রশ্নে হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, ‘আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া যেমন সাংবাদিকরা চলতে পারবেন না। পুলিশের বেলায়ও তা-ই। ’

এসপি হারুন অর রশীদ বলেন, ‘উনি (হাসান সরকার) কোর্টে এসেছিলেন জামিন নিতে। কোর্ট থেকেই তিনি আমাকে ফোন করেন। ফোনে কথা বলার সময় আমি তাকে চায়ের আমন্ত্রণ জানাই। পরে তিনি আমার কার্যালয়ে আসেন এবং চা পান ও সৌজন্য সাক্ষাৎ করে চলে যান। তিনি নির্বাচন নিয়ে কোনও ধরনের অভিযোগ করেননি।’ এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও গোলাম সবুর উপস্থিত ছিলেন।

গ্রেফতার মেজর (অব.) মিজান সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘মেজর মিজান এবং বিএনপি নেতা ফজলুল হক মিলনের অডিও আমাদের কাছে আছে। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। তারা চেয়েছিলেন নির্বাচনের দিন একটা অরাজকতা করে গোলযোগ করে একটা সমস্যা সৃষ্টি করতে। তাদের আলাপের অডিওটা পাওয়ার পর আমরা এলার্ট ছিলাম, যে কারণে গাজীপুরে নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে কোনও ঝামেলা হয়নি। অডিওর বিষয়টি আমরা আরও গভীরভাবে তদন্ত করছি।’

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম