দুবাই থেকে আসা যাত্রীর জুতায় মিললো ২২টি স্বর্ণের বার

সিলেট প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১২:৫০আপডেট : ৩০ জুন ২০১৮, ১২:৫৬

জব্দ করা স্বর্ণের বার নিয়ে শুল্ক গোয়েন্দাদের প্রেস ব্রিফিং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের (বিজি ২৪৮)  এক যাত্রীর জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। এই স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ওই যাত্রীকে আটক করা হয়েছে।

আটক যাত্রীর নাম সাদিকুর রহমান সামু (৩৬)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে। শনিবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন তিনি।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি স্বর্ণের বারসহ সামু নামের একজনকে আটক করেছে। ওই যাত্রী জুতার ভেতরে করে ২২টি স্বর্ণের বার নিয়ে আসে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।’

আরও পড়ুন- ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’