গোপালগঞ্জের কোটালীপাড়ায় শনিবার (৩০ জুন) মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উত্তর রাম মোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় কমিউনিটি পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
কুশলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুল ফারুক। এছাড়া কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নাসরউদ্দিন তালুকদার, রামমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








