যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই প্রশিক্ষক নিখোঁজ

যশোর প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ২২:৪৫আপডেট : ০১ জুলাই ২০১৮, ২২:৫৭

যশোর
যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে যশোরের একটি বাওরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির দু’জন প্রশিক্ষক নিখোঁজ রয়েছেন।
যশোর বিমান বন্দরের ম্যানেজার আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ১০ টায় তিনি বলেন, তারা এখনও ঘটনাস্থলে পৌঁছুতে পারেননি।
তিনি জানান, রাত ৯ টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
তিনি আরও বলেন, বিমানটিতে দু’জন প্রশিক্ষক ছিলেন। তারা নিখোঁজ রয়েছেন। পরে তিনি বিস্তারিত বলতে পারবেন বলে জানান।
দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বিমানটি বুকভরা বাঁওড়ের মাঝেই পড়েছে। এখানে ফায়ার সার্ভিস, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। এখন বৃষ্টি হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম