হিলিতে আমদানি-রফতানি বন্ধ: সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ

হিলি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৬:০০আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৬:০৬

হিলিতে ভারতীয় ট্রাকচালকদের সঙ্গে বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ দিনাজপুরের হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাসের দাবিতে ভারতীয় ট্রাক চালকদের চলমান আন্দোলন নিরসনে ভারত-বাংলাদেশের আমদানি রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও চালকদের নিয়ে বৈঠক কোনও ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ভারতীয় ট্রাক চালকদের আন্দোলন অব্যাহত থাকায় বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বুধবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের শূন্যরেখার কাছে বিজিবির চেকপোস্টের পাশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলার পর কোনও ধরনের সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে।

বৈঠকে ভারতের পক্ষে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, সাবেক সাধারণ সম্পাদক গনেশ সাহা, সিএন্ডএফ দিবাকর বিশ্বাস, রফতানিকারক অজিত কুন্ড, ভারতের হিলি পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহাসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। বাংলাদেশের পক্ষে বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, আজিজ আহম্মেদ, আমদানিকারক শহিদ উদ্দিন, বাবলুর রহমান, মামুনুর রশীদসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। ওই বৈঠকে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় ট্রাক চালকদের ১০জন নেতাও অংশ নেন।

বৈঠকে ভারতীয় রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা আন্দোলনরত ট্রাক চালকদের কাছে দুদিনের সময় চান। এর মধ্যে ট্রাকগুলো থেকে চাল খালাসের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান। ভারতের ভেতরে আট থাকা শতাধিক পেঁয়াজ ও কাঁচামরিচের গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তা মেনে নেওয়া হয়নি। ভারতীয় ট্রাক চালকরা তাদের ট্রাকগুলো থেকে চাল খালাস করার ব্যবস্থা করা এবং সেই সঙ্গে তাদের ভারতে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে অনড় থাকেন। এতে করে কোনও ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠকের ইতি ঘটে।

বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ বাংলা ট্রিবিউনকে জানান, ‘শুল্ক জটিলতার কারণে হিলি স্থলবন্দরে চাল খালাস করা হচ্ছে না। এ কারণে ভারতীয় ট্রাক চালকদের চলমান আন্দোলন নিরসনে আমরা ভারত-বাংলাদেশের আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফএজেন্ট সদস্যরা ট্রাক চালকদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। বৈঠকে এসব বিষয় নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাছে দুদিনের সময় চাইলেও তারা সেটি মেনে নেয়নি। ফলে বৈঠকটি কোনও ধরনের সিন্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এর পরেও আমরা কাস্টমসের সঙ্গে আলোচনা করে চালগুলো খালাসের কোনও ব্যবস্থা নেওয়া যায় কিনা বা চালকদের বুঝিয়ে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চালু করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করছি।’

আরও পড়ুন- ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বাধায় হিলিতে আমদানি-রফতানি বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের