ঝিনাইদহে সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদ ও নতুন করে সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৪ জুলাই) সকালে শহরের পাগলাকানাই মোড় এলাকায় এ কর্মসূচি পালন করে ভুক্তভোগী নাগরিক সমাজ। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, কয়েকদিন শহরের বাস টার্মিনাল থেকে হামদহ মোড় পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়কের কয়েকটি স্থান মেরামত করা হয়। এতে ব্যয় ধরা হয় ৮৯ লাখ টাকা। মেরামতের এক সপ্তাহের ব্যবধানে কোনও কোনও স্থানে বিটুমিন উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা।
সড়ক বিভাগের কর্মকর্তার যোগসাজশে ঠিকাদার সংস্কার কাজে অনিয়ম করেছেন বলে অভিযোগ করেন তারা।








