নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা বিএনপির সরওয়ারের

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ২২:০০আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২২:০৯

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মজিবর রহমান সরওয়ার (ছবি- প্রতিনিধি)

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার। বুধবার (৪ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য-সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

মজিবর রহমান সরওয়ার বলেন, ‘বরিশালে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর বাবা মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। প্রার্থী প্রধানমন্ত্রীরও আত্মীয় হন। তাই সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ চাইবে, প্রশাসন দিয়ে নিজেদের প্রার্থীর জয় নিশ্চিত করতে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ধানের শীষেরই জয় হবে।’

সরওয়ার বলেন, ‘খুলনা, গাজীপুরের ভোট দেখে আমরা হতবাক হয়েছি। তবু গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই সিটি নির্বাচনে অংশ নিচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু বিএনপি নয়; সাধারণ মানুষও এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। তাই এই নির্বাচনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার ইঙ্গিত পাওয়া যাবে। আর সে লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন আশা করি আমরা। আমাদের দাবি, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। কারণ, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায়ভার সরকারকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে জয়লাভ করলে মানুষের মাঝে থেকে বরিশালের উন্নয়নে কাজ করে যাবো। বিগত সময়ে বরিশালের যতো উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলেই হয়েছে। এর মধ্যে বেশিরভাগ উন্নয়ন কাজই বরিশালের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে আমার হাত দিয়ে হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন– বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আনোয়ারুল হক তারিন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাংবাদিক শুশান্ত ঘোষসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম