ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ০৪:৩৯আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০৪:৫৮

বন্দুকযুদ্ধ

ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় র‌্যাবের  সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ জুলাই) দিবাগত  রাত দু’টার দিকে। নিহতরা হলো–  শহরের বাঘাযতীন সড়কের সাজ্জাদুর রহমান ও উদয়পুর এলাকার আব্দুল রাজ্জাক। এসময় র‌্যাবের দু’জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ঝিনাইদহে র‌্যাব-৬ এর  কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, রাতে  শহরের পবহাটি এলাকার একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল  সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল যোগে পালানোর সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। আধাঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে  সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় গুলিতে র‌্যাবেরও দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দু’টি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের