নাটোরে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নাটোর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ১৩:৪৬আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৬:২৫

এই সেই কষ্টি পাথরের মূর্তি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকা থেকে কয়েক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। রবিবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক শাহীনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মূর্তিটির মূল্য প্রসঙ্গে নাটোরের এনডিসি অনিন্দ্য কুমার জানান, মূর্তিটির ওজন ৬০ থেকে ৭০ কেজি। মূল্য কয়েক কোটি টাকা।

তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাঘুরিয়া গ্রামে শনিবার রাতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই গ্রামের মৃত কান্দুর ছেলে কালাম ওরফে কালু প্রামাণিকের গেয়ালঘরের মেঝের নিচে পুঁতে রাখা বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।’

এ ব্যাপারে কালাম ওরফে কালু প্রামাণিকের মা দুলালী বেওয়া বলেন, ‘কালু বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুন্দইল গ্রামে বিয়ে করেছে। বছর দুয়েক আগে শ্বশুরবাড়ির পাশে পুকুর কাটার কাজের সময় একটি সোনার এবং আরেকটি পাথরের মূর্তি পায় কালু। সোনার মূর্তিটি স্থানীয় পুলিশ উদ্ধার করলেও পাথরের মূর্তিটির কথা জানতে পারেনি।

তিনি আরও জানান, কালু দিঘাপতিয়া বাজারে এক স্বর্ণকারের দোকানে কাজ করে। কখন ও কীভাবে কালু মূর্তিটি বাড়িতে এনে লুকিয়ে রেখেছিল তা তিনি জানেন না।

জেলা প্রশাসক শাহীনা খাতুন জানান, উদ্ধার হওয়া মূর্তিটি ট্রেজারিতে জমা দেওয়া হবে।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের