বাঁশখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০১৮, ১৭:০৫আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৭:১১

চট্টগ্রাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখেরখিল রাস্তার মাথা এলাকা এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী থানার উপপরিদর্শক লিটন চাকমা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে নুর হোসেন (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

লিটন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেওয়ার পর পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই পিকআপের চালক, তার সহযোগী ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাঁশখালীতে সড়ক দুর্ঘটনার ঘটনায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।’

আহতরা হলেন, সালামত উল্যাহ (৫০), নুরুল কবির (২৫) ও নুরুল আলম (১৬)।

আরও পড়ুন- সেপটিক ট্যাংকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম