বাংলাদেশি পাসপোর্ট পেলেন লুসি হল্ট

বরিশাল প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ২০:১৩আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:১৯

বাংলাদেশি পাসপোর্ট পেলেন লুসি হল্ট মুক্তিযুদ্ধের সমর্থক এবং প্রায় ছয় দশক ধরে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিক লুসি হল্ট অবশেষে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন। চলতি বছরের ২৫ জুন লুসির নামে ইস্যু করা এ বাংলাদেশি পাসপোর্টটি গত শুক্রবার (৬ জুলাই) তিনি হাতে পেয়েছেন। ওই দিন বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন চার্চ চত্বরে এসে লুসি হল্টের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে পাসপোর্টটি তুলে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিক জামান।  

ইংল্যান্ডের নাগরিক ৮৮বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্ট ৫৭ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন এবং এখনও মানুষের সেবা করছেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির জন্য কাজ  করেন এবং সে সময়ের অবস্থা তার দেশের নাগরিকদের জানিয়েছিলেন। বাংলাদেশি পাসপোর্ট পেলেন লুসি হল্ট

বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর লুসি হল্ট তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট পেয়ে আমি খুব উচ্ছ্বসিত। আমি এই বাংলার মাটিতেই মৃত্যুবরণ করবো এবং আমাকে এখানেই সমাহিত করার কথা বলেছি। কেননা এই দেশকে আমি ভালোবাসি।’

এর আগে লুসি জানিয়েছিলেন, ভিসার জন্য প্রতিবছর বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয় তাকে। তাই তিনি দ্বৈত নাগরিকত্ব চান। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বরিশালে নগরের বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় বসে লুসি হল্টের হাতে ভিসা ফি মওকুফ-পত্র তুলে দেন। পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পর শুরু হয় লুসিকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার কাজ।’

আরও পড়ুন- নাগরিকত্ব পেলেন সেই ব্রিটিশ নাগরিক লুসি হেলেন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি