বাগেরহাটের মোড়েলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব- ৬ এর একটি দল বহরবুনিয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের বাজার এলাকার একটি পুকুর থেকে এটি উদ্ধার করেন। গ্রেনেডটির সেফটি পিন ভাঙা ছিল।
র্যাব-৬ এর অপারেশন অফিসার লে. কমান্ডার শোয়াইব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গ্রেনেডটি উদ্ধার করে। এটি বেশ পুরানো, তবে এখনও সক্রিয় আছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য র্যাব-৬ এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ‘র্যাবের পক্ষ থেকে গ্রেনেডটি সংরক্ষণের জন্য বলা হয়েছে। এটি কী করা হবে পরবর্তিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও পড়ুন- ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫








