পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ২১:৪৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ২১:৫৫

গ্রেফতার

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগি এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১১ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর নাম মো. খাইরুল ইসলাম (২০) ও মো. দেলোয়ার হোসেন (১৯)। খাইরুল ইসলাম বাউফল উপজেলার মাধবপুর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে এবং দেলোয়ার হোসেন একই এলাকার মো. আব্দুল কাদের মোল্লার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাতে বেতাগি এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে পটুয়াখালী র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. হাছান আলী জানান, দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনায় দশমিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম