কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ২২:১৯আপডেট : ১২ জুলাই ২০১৮, ২২:২৬

গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধন কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা জজ আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মো. জামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নাসির মিয়া ও অ্যাডভোকেট অসীম কুমার বর্ধন।
বক্তারা বলেন, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। এ আন্দোলনে ছাত্রলীগের হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। হামলা-নির্যাতন বন্ধ ও অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির দাবি জানান বক্তারা। মানববন্ধনে আদালত প্রাঙ্গণে আসা সাধারণ মানুষও অংশ নেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম