আমতলীতে মাদক মামলার আসামি গ্রেফতার

বরগুনার প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ০৯:২৪আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৯:২৭

বরগুনা বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যাবসায়ী কাওসার মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমতলী পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মো. হাসান আলী এ তথ্য জানিয়েছেন।

কাওসার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. আজহার ডিলার এর ছেলে। তার নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কমান্ডার মো. হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাওসারকে আটক করে র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। পরে তার শরীর তল্লাশি চালিয় ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাওসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মামলা দায়েরের পর কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি