বগুড়ায় পুলিশের গুলিতে মাদক চোরাকারবারি আহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ১৭:৪৮আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৮:০৫

বগুড়ায় পুলিশের গুলিতে মাদক চোরাকারবারি আহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার বগুড়ার কাহালুতে পুলিশের গুলিতে বকুল সরদার (৩৬) নামে তালিকাভুক্ত এক মাদক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার কালাই-খামারপাড়া সড়কে এ ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু থানার ওসি শওকত কবির জানান, ‘শনিবার রাত তিনটার দিকে উপজেলার কালাই-খামারপাড়া সড়কে একদল দুর্বৃত্ত পথরোধ করে ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে কাহালু থানার টহল পুলিশ সেখানে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় কনস্টেবল গোলাম মোস্তফা ও আবদুল মতিন আহত হন। পুলিশ আত্মরক্ষায় আট রাউন্ড গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বকুল সরকারকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি করে ছোরা,হাঁসুয়া,রামদা ও সামুরাই উদ্ধার করা হয়। বকুল কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ঘুনপাড়ার বুলু সরদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক চোরাকারবারি।’

এ ঘটনায় কাহালু থানার এসআই আবদুল মালেক বাদী হয়ে রবিবার অস্ত্র, মাদক ও ডাকাতির চেষ্টার অভিযোগে বকুলসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম