চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০১৮, ০০:৪৩আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০০:৪৬

সংঘর্ষ চট্টগ্রামের চকবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দলটির দুই কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, মেহরাব ও রনি। সোমবার (১৮ জুলাই) বিকাল ৫টার দিকে চকবাজার এলাকার অলি খাঁ মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিবদমান দুই পক্ষের এক পক্ষ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভানের অনুসারী। অন্য পক্ষ বাদশার সমর্থক। দুই পক্ষই চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তাফা টিনুর অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদ্দাম হোসেন ইভানের অনুসারীরা অলি খাঁ মসজিদের সামনে বসে আড্ডা দিলে পূর্ব বিরোধের জের ধরে টিনুর অপর অনুসারী বাদশার সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে মেহেরাব ও রনি আহত হয়। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, চকবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। তাদের হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হলেও নুরুল মোস্তাফা টিনু কল রিসিভ করেননি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম