জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার: কেরামত আলী

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ২৩:১২আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২৩:২৩

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাজী কেরামত আলী (ছবি- প্রতিনিধি)

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে সরকার কাজ করছে। কৃষির উন্নয়নে সরকার ভর্তুকি দিয়ে আসছে, ২০১৮-১৯ অর্থবছরের এ ভর্তুকির পরিমাণ বেড়েছে।’

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ প্রজেক্টের (এনএটিপি ২) আওতায় কৃষকদের নিয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ফজলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক অর্থ মো. রকিব উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম