রাজশাহীতে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: মিনু

রাজশাহী প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১৬:৪১আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:৫৮

গণসংযোগে মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে মিজানুর রহমান মিনু (ছবি- প্রতিনিধি)

রাজশাহীতে বিএনপির নামে আওয়ামী লীগ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ধানের শীষের প্রতি মানুষের সমর্থন তত বাড়ছে। এবার রাজশাহীতে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

শুক্রবার নগরীর ৩০নং ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপি ও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় তার সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দলের মধ্যে কোনও মনমালিন্য নেই। মহানগর, জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা দিনরাত ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব কাজকর্ম পরিহার করে নেতাকর্মী এবং সাধারণ ভোটারেরা ধানের শীষের জন্য মাঠে নেমেছেন।’

তিনি আরও বলেন, ‘চারদিকে ধানের শীষের বিজয়ের সুর শুনে সরকার দলীয় মেয়র প্রার্থী ও নেতারা ভীত হয়ে পড়েছে। এখন তারা প্রতিহিংসার পথ বেছে নিচ্ছে; বিএনপির নামে মিথ্যাচার করছে।’

মিনু বলেন, ‘বিএনপির গণজোয়ার ও গণমিছিল দেখে জনগণের মধ্যে আরও সাহস সঞ্চার হয়েছে। তারা এখন আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ বিভাগের অতি উৎসাহী কর্মকর্তাদের আর ভয় পায় না। সরকার দলীয় নেতাকর্মীরা নির্বাচনের দিন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে জনগণ এর সমুচিত জবাব দেবে।’

এসময় প্রচারণা এবং ভোটের দিন সাহসিকতার সঙ্গে সব বাধা মোকাবেলা করে কাজ করার জন্য নেতাকর্মীদের ও পোলিং এজেন্টদের পরামর্শ দেন তিনি। সেইসঙ্গে সাধারণ ভোটারদের নিশ্চিন্তে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার সকালে নগরীর বিনোদপুর বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘রাজশাহীতে বিএনপির প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ বাধা দিচ্ছে। নির্বাচন নিয়ে কোনও ধরনের টালবাহানা সহ্য করা হবে না। যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। নির্বাচনি পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে। না হলে এর দায়ভার নির্বাচন কমিশন ও সরকারকেই নিতে হবে।’

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিনোদপুর বাজার, বুধপাড়া, মির্জাপুর ও মোহনপুর এলাকায় গণসংযোগ করেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম